০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এক্সপ্রেসওয়েতে চালকের কথায় বাসের চাকায় ঠিকা দিতে গিয়ে পিষ্ট হয়ে প্রাণ গেল হেলপারের

মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে একই গাড়ির এক হেলপার নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ধলেশ্বরী টোল প্লাজায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল (২৫) কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ভুরুঙ্গামারী থেকে ঢাকাগামী আহসান পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০৭৩০) ধলেশ্বরী টোল প্লাজায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে চালক বাসটি নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না। টোল পরিশোধের আগ মুহূর্তে বাসটি থামানো সম্ভব না হওয়ায় হেলপার দুলাল দ্রুত গাড়ির চাকার নিচে বাধা দেওয়ার চেষ্টা করেন। এসময় বাসের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

ফায়ার সার্ভিস জানায়, বাসের যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হয়েছেন। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

এক্সপ্রেসওয়েতে চালকের কথায় বাসের চাকায় ঠিকা দিতে গিয়ে পিষ্ট হয়ে প্রাণ গেল হেলপারের

Update Time : ১২:৪০:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬