
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলাসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ২ নং গাড়াদাহ ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান ও স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান আব্দুল জব্বার। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগ,আনন্দ ও গভীর ভ্রাতৃত্বের বার্তা বয়ে আনে। ঈদ সব ধরনের ভেদাভেদ ভুলে সমাজে সম্প্রীতি,সৌহার্দ্য ও সাম্য প্রতিষ্ঠার শিক্ষা দেয়।” শুভেচ্ছা বার্তায় দেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আরো বলেছেন,”বর্তমান সময়ে দেশের সাধারণ মানুষের শান্তি,সমৃদ্ধি ও ফিরে পাওয়া গণতন্ত্র ধরে রাখার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা সবসময় দেশ,জাতি,মাটি ও মানুষের কল্যাণ কামনা করি।”পরিশেষে, সিরাজগঞ্জের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আব্দুল জব্বার বলেছেন,ঈদুল আজহার এই পবিত্র দিনে আমরা যেন একে অপরের প্রতি সহমর্মী হই এবং সমাজে শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রাখি। একই সাথে তিনি সবাইকে সুস্বাস্থ্য বজায় রেখে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন।
প্রতিনিধির নাম 



















