
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা দাউদ পুর ইউনিয়ন নং ৮ নং ওয়ার্ডের সকল সর্বস্তরের জনগণ কে ঈদুল আযহার শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন দাউদ পুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী ও দাউদপুর ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক শাহিন আকন্দ ।
তিনি আরো বলেন অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে ঈদের এক ফালি চাঁদ পশ্চিম দিগন্তে ভেসে ওঠে,তখন সর্ব শ্রেণীর মানুষের হৃদয় গহিনে বয়ে যায় আনন্দ উল্লাসের মৃদু দোলা।ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়।মহান আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা আমাদের প্রিয় পশু কুরবানী করে থাকি।পকৃতপক্ষে কুরবানীর পশুর মাংস আল্লাহর কাছে পৌঁছায় না,পৌঁছায় আমাদের তাকওয়া।
ঈদুল আযহা শুধু পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়,বরং এর ভেতরে নিহিত রয়েছে মানবিকতা,আত্মত্যাগ,সামাজিক সাম্য ও ভ্রাতৃত্বের মূল শিক্ষা এবং ধনী ব্যক্তি যখন তার কষ্ট অর্জিত অর্থ ব্যয়ে পশু কিনে এবং সেই পশুর মাংস গরিব দুস্থদের মাঝে বন্টন করে,তখন সেখানে গড়ে ওঠে একটি ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা।ইসলাম স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে কোরবানীর গোশতের একটি অংশ দরিদ্র ও অভাবী মানুষের মধ্যে বিতরণ করতে হবে।এই দিনে মুসলমানেরা সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ রেখে ঈদগার মাঠে এক শারিতে সমবেত হয়।তিনি আরো বলেন কুরবানী আমাদের অহংকার নয়,নম্রতা শেখায়।এটি আমাদের শেখায় আল্লাহর সন্তুষ্টি ও মানুষের কল্যাণ হলো ইবাদত।এমনকি গরিব অসহায় মানুষের কাছে কুরবানীর একটি টুকরো গোসত কত যে আনন্দ বয়ে আনে তা উপলব্ধি করাটাই কুরবানির প্রকৃত শিক্ষা।
প্রতিনিধির নাম 



















