
নূরে আলম জিকু
সাভার প্রতিনিধি
ঢাকার সাভার মডেল থানার ১৬ নং বিট পুলিশিংয়ের বিশেষ অভিযানে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
রবিবার রাতে ১৬ নং বিট পুলিশিং ইনচার্জ ফরহাদ আলীর নেতৃত্বে ভাকুর্তা এলাকায় এ অভিযান চালানো হয়। আটকৃত ব্যক্তি হলেন ভাকুর্তা এলাকার বাসিন্দা রওশন আলী (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানকালে তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে রওশন আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
অভিযান শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
১৬ নং বিট পুলিশিং ইনচার্জ ফরহাদ আলী বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি জনসাধারণের সহযোগিতা প্রয়োজন।
প্রতিনিধির নাম 



















