০৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‎উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে সমাপ্ত হলো তিন দিনব্যাপী নজরুল উৎসব

‎​মোঃ মোসলেম উদ্দিন সিরাজী ‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ‎ ‎​বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টিকে নতুন প্রজন্মের হৃদয়ে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হলো তিন দিনব্যাপী মুক্তপঠন ‘নজরুল উৎসব’। গত ২৪ মে (রবিবার) একটি জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবের সফল সমাপ্তি ঘটেছে। গুণী জনদের নজরুল দর্শন আলোচনা সমাপনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক মোঃ শামিম হাসান। বিশেষ অতিথি হিসেবে নজরুলের সাহিত্য দর্শনের ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন ঈশ্বরদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মোঃ জাহিদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল কাদের বিশ্বাস,মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদ এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম। স্থানীয় কবি, সাহিত্যিক ও লেখক মহলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নজরুলের জীবনাদর্শন নিয়ে আলোচনা সভাটি একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত করেছেন। এই সময়ে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন মুক্তপঠন-এর প্রতিষ্ঠাতা ও জাতীয় শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর মোঃ কামরুজ্জামান। সভাপতির বক্তব্যে তিনি পাঠাভ্যাস ও পরিবেশ রক্ষায় এক অভিনব দর্শন তুলে ধরে বলেছেন,”পড়ো এবং নিজেকে জানো; বাঁচার জন্য পড়ো।” একই সাথে তিনি একটি মানবিক ও পরিবেশবান্ধব স্লোগান ঘোষণা করেছেন— “বই দিন,গাছ নিন,সবুজ হোক আমাদের দিন”। সভাপতির এই অনন্য আহ্বানে সাড়া দিয়ে অনুষ্ঠানে উপস্থিত সুধীজন ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে মুক্তপঠন গ্রন্থাগারে বই দান করেছেন এবং বিনিময়ে উপহার হিসেবে গাছের চারা গ্রহণ করেছেন। জ্ঞান ও প্রকৃতির এই চমৎকার মেলবন্ধন উপস্থিত সবার মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। চেতনাগত দিক উল্লেখ করে মোঃ কামরুজ্জামান আরো বলেছেন, “নজরুল কেবল কবি নন,তিনি আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার শক্তি। মুক্তপঠনের লক্ষ্য হলো নজরুলের সেই অসাম্প্রদায়িক ও মানবিক চেতনাকে প্রতিটি শিক্ষার্থীর অন্তরে জাগিয়ে তোলা।” সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নজরুলের কবিতা আবৃত্তি ও নজরুল গীতি পরিবেশিত হয়েছিলো। উৎসবের তিন দিনে (২২,২৩,২৪ মে) আয়োজিত নজরুল জীবন-ভিত্তিক কুইজ ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।এক অভিনব সামাজিক আন্দোলন এই সমাপনী আয়োজনটি কেবল একটি সাধারণ আলোচনা সভায় সীমাবদ্ধ থাকেনি,বরং বই আদান-প্রদান এবং বৃক্ষরোপণের এক অভিনব সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে। আমন্ত্রিত অতিথিবৃন্দ মুক্তপঠন এবং মোঃ কামরুজ্জামানের এই সৃজনশীল চিন্তার ভূয়সী প্রশংসা করেছেন। উল্লেখ্য, জাতীয় শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর মোঃ কামরুজ্জা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

‎উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে সমাপ্ত হলো তিন দিনব্যাপী নজরুল উৎসব

Update Time : ০৫:৪৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬