
NEWS DESK >পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে ডিজিটাল ফিউচার মিডিয়া লিঃ পরিচালিত সেন্ট্রাল মাল্টিমিডিয়া ইউনিট।
এক শুভেচ্ছা বার্তায় সংগঠনটির সভাপতি মোঃ মাহবুব আলম বলেন, “ত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই পবিত্র উৎসব সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও সুখের বার্তা।”
তিনি আরও বলেন, “ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হোক।”
ডিজিটাল ফিউচার মিডিয়া লিঃ পরিচালিত সেন্ট্রাল মাল্টিমিডিয়া ইউনিটের পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়।
ঈদ মোবারক।
প্রতিনিধির নাম 



















