১১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহায় গরীব-দুঃখীর পাশে দাঁড়ানোর আহ্বান বিলকিস খন্দকারের

মোঃ মাহবুব আলম
বিশেষ প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সমাজের গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিলকিস খন্দকার। তিনি বলেছেন, ঈদুল আজহার মূল শিক্ষা হচ্ছে ত্যাগ, মানবতা ও সহমর্মিতা। তাই সামর্থ্যবান মানুষের উচিত কোরবানির আনন্দ সমাজের সব শ্রেণির মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া।

রবিবার রাজধানীতে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ কেবল ব্যক্তিগত আনন্দের বিষয় নয়; এটি পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতারও শিক্ষা দেয়। সমাজের বিত্তবান মানুষ যদি আন্তরিকভাবে গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে ঈদের আনন্দ সত্যিকার অর্থে সবার জন্য সমানভাবে উপভোগ্য হয়ে উঠবে।”

ভাসানীর আদর্শে অনুপ্রাণিত রাজনৈতিক কর্মী হিসেবে তিনি বলেন, দেশের প্রতিটি মানুষ যেন ঈদের আনন্দে শামিল হতে পারে, সেদিকে সবার নজর দেওয়া প্রয়োজন। তিনি কোরবানির মাংস আত্মীয়-স্বজনের পাশাপাশি দরিদ্র ও হতদরিদ্র মানুষের মধ্যে বণ্টনের ওপর গুরুত্বারোপ করেন।

ভাসানী জনশক্তি পার্টি–এর প্রেসিডিয়াম সদস্য বিলকিস খন্দকার বলেন, “মানবসেবাই হোক ঈদের মূল প্রতিপাদ্য। পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার মধ্য দিয়েই একটি মানবিক, বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।”

তিনি আরও বলেন, বর্তমান সময়ে সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদার করা অত্যন্ত জরুরি। ধর্মীয় উৎসবগুলো মানুষের মধ্যে ভালোবাসা, সহনশীলতা ও দায়িত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।

শেষে তিনি দেশবাসীকে আগাম ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে সবার সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

ঈদুল আজহায় গরীব-দুঃখীর পাশে দাঁড়ানোর আহ্বান বিলকিস খন্দকারের

Update Time : ০৫:৫০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬