০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকের মৃত্যু

জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়ে আবুল হোসেন (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

২২মে (শুক্রবার) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার পৌরশহরের মুক্তা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

এঘনায় আরো তিন জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুই জন ও রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসাধীন রয়েছেন।

নিহত আবুল হোসেন পৌরশহরের মহলবাড়ী এলাকার মৃত নয়ন শেখের ছেলে।

আহতরা হলেন, নেকমরদ এলাকার আব্দুর রউফ এর ছেলে তুহিন (১৭) ,পৌর শহরের ভান্ডারা গ্রামের ইউনুস আলীর ছেলে সফিকুল ইসলাম (৪৫) পাশ্ববর্তী পীরগঞ্জ পয়েন্দা গ্রামের রকেটের ছেলে আতিক (১৬)।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, রাণীশংকৈল পৌরশহরের বন্দর মুক্তা মার্কেট এলাকায় ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ভ্যান চালক আবুল হোসেন,মোটরসাইকেলে থাকা আতিক, তুহিন, ও ভ্যানের যাত্রী সফিকুল ইসলাম গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ভ্যান চালক আবুল হোসেন সেখানে মারা যান। আহতদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অপরজন রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কারো কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

রাণীশংকৈলে ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকের মৃত্যু

Update Time : ০৫:০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬