০৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য, বিপুল পরিমাণ মাদক জব্দ

​মো:সামিরুল ইসলাম:চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে ৫৩ বিজিবি।
​গতকাল বৃহস্পতিবার (২১ মে ২০২৬) আনুমানিক রাত ১০:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মনাকষা বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিশেষ টহল দলটি শিবগঞ্জ থানাধীন ঘোড়াপাখিয়া ইউনিয়নের আশরাফ মোড় এলাকায় অভিযান চালায়। সেখানে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি পরিত্যক্ত দোকানঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ওই দোকান থেকে পরিত্যক্ত অবস্থায় নিম্নলিখিত মাদকসমূহ জব্দ করা হয়:
​ভারতীয় মদ: ৭ বোতল
​গাঁজা: ৫০০ গ্রাম
​ইয়াবা ট্যাবলেট: ৮০ পিস
​এস্কাফ সিরাপ: ৫১০ বোতল
​বিজিবি জানিয়েছে, জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

​উল্লেখ্য, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে চলতি বছরে ৫৩ বিজিবি ব্যাপক সাফল্য দেখিয়েছে। বছরের এই সময় পর্যন্ত দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে ২ জন আসামিকে গ্রেফতারসহ মোট ৫৫,৫৫,০০০/- (পঞ্চান্ন লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে:
​৪০৮ বোতল ভারতীয় মদ ও ৫০০ গ্রাম গাঁজা।
​১.৯৬০ কেজি হেরোইন ও ২৬১ বোতল ফেনসিডিল।
​৮০ পিস ইয়াবা ও ৩,০৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।
​৯১৮ বোতল এস্কাফ, ২৮৭ বোতল চকোপ্লাস এবং ২৪০ বোতল ফেয়ারডিল সিরাপ।

​এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন:
​”ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ চোরাচালান ও মাদক প্রবেশ প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
​তিনি আরও জানান, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সীমান্তে চোরাচালান ও মাদক কারবারিদের তৎপরতা রুখতে বিজিবি কঠোর সংকল্পবদ্ধ। এ লক্ষ্যে সীমান্তের দুর্গম এলাকা এবং নদী পথে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা ও গোয়েন্দা নজরদারি ব্যাপকহারে জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবির এই জিরো টলারেন্স নীতি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য, বিপুল পরিমাণ মাদক জব্দ

Update Time : ০৫:১৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬