১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ৪৩ বোতল বিদেশী মদসহ আটক -১

এম আর সজিব সুনামগঞ্জ প্রতিনিধি:

র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জ সদর উপজেলায় ৪৩ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র‍্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকাল আনুমানিক ১১টা ৫ মিনিটে ওয়েজখালী বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল জানতে পারে, সদর উপজেলার কুতুবপুর এলাকার আব্দুর জহুর ব্রিজের পশ্চিম পাশে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে র‍্যাবের দলটি সকাল ১১টা ২০ মিনিটে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা সবুজ ও সাদা রঙের একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৪৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হলেন মোঃ নূরজামাল (২৬)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার মধ্য কাপনা এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানান, সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশী মদ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তিনি নিজ হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ সদর মডেল থানা এ হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-৯ জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

সুনামগঞ্জে ৪৩ বোতল বিদেশী মদসহ আটক -১

Update Time : ০৪:৪৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬