০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে ৫ দিনব্যাপী ৯ম কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ শুরু

জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৯ম কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ ২০২৬। ১৮ মে (সোমবার) বাংলাদেশ স্কাউটস পীরগঞ্জ উপজেলার শাখার ব্যবস্থাপনায় পীরগঞ্জ ডিএন ডিগ্রি কলেজ মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

আজ (১৮ মে) থেকে শুরু হওয়া এই সমাবেশটি আগামী (২২ মে) পর্যন্ত চলবে। “সেবা • শৃঙ্খলা • সোব্রত” এই মূলমন্ত্রকে সামনে রেখে উপজেলার ২১ টি প্রাথমিক সরকারি বিদ্যালয় ও ১৭টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করেছে।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে উপজেলার ডিএন ডিগ্রি কলেজ মাঠে এ ক্যাম্পুরী ও সমাবেশের উদ্বোধন করেন ঠাকুরগাঁও- ৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ।

উদ্বোধনী সভায়, বাংলাদেশ স্কাউটসের দিনাজপুর অঞ্চলের কমিশনার আকতারুজ্জামান সাবু, দিনাজপুর অঞ্চলের সহসভাপতি জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা কাম্পুরী ও স্কউট সমাবেশের ক্যাম্প চীফ ফয়জুল ইসলাম এল টি, ডি এন ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক খালেকুজ্জামান, উপজেলা স্কাউটসের কমিশনার ভারপ্রাপ্ত শিক্ষক শাহাজালাল সাজু, উপজেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক ভোমরাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে খোদা পাভেল সহ অনেকেই বক্তব্য দেন।

এসময় বক্তারা বলেন, স্কাউটিং নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা পালন করে। এই ক্যাম্পুরীর মাধ্যমে শিক্ষার্থীরা সহমর্মিতা, নেতৃত্ব গুণ ও শৃঙ্খলা শিখতে পারবে, যা তাদের ভবিষ্যতে মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখতে সাহায্য করবে।

পাঁচ দিনব্যাপী এই সমাবেশে তাঁবু বাস, কাবিং স্কিল, ট্র্যাকিং, ক্যাম্প ফায়ার (তাঁবু জলসা) এবং বিভিন্ন রোমাঞ্চকর ও শিক্ষণীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে স্কাউট কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

পীরগঞ্জে ৫ দিনব্যাপী ৯ম কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ শুরু

Update Time : ০৪:৩২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬