১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা থানা পুলিশের সফল অভিযান: বড় শলুয়ায় জুয়া খেলার আসর থেকে নগদ টাকাসহ ৩ জুয়াড়ি গ্রেফতার

মোঃ নাঈম উদ্দীন
বিশেষ প্রতিনিধি, চুয়াডাঙ্গা।
১৮ মে ২০২৬ ইং

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার আসর থেকে ৩ জন পেশাদার জুয়াড়িকে গ্রেফতার করেছে। এ সময় তাদের হেফাজত থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়। ১৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ রবিবার রাত ১১:১৫ ঘটিকার সময় দর্শনা থানাধীন বড় শলুয়া এলাকায় এই সফল অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান কঠোর নির্দেশনা এবং দর্শনা থানার অফিসার ইনচার্জের (ওসি) প্রত্যক্ষ নেতৃত্বে দর্শনা থানা পুলিশের একটি বিশেষ টিম বড় শলুয়া এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক-জুয়া বিরোধী অভিযান ডিউটি পরিচালনা করছিল।

গোপন সংবাদে জানা যায়, বড় শলুয়া এলাকার একটি স্থানে জুয়াড়ি চক্র নিয়মিত তাসের আসর বসিয়ে লাখ লাখ টাকার জুয়া খেলছে, যা এলাকার তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইপূর্বক রাত অনুমান ১১:১৫ ঘটিকায় পুলিশ দল বড় শলুয়া এলাকার নির্দিষ্ট স্থানে আকস্মিক হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকে হাতেনাতে ৩ জন জুয়াড়িকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:
১. মোঃ শহিদুল ইসলাম (৫৫), পিতা- মৃত রওশন আলী, মাতা- মোছাঃ রহিমন বেগম, সাং- বড় শলুয়া ছাপড়াপাড়া, থানা- দর্শনা, জেলা- চুয়াডাঙ্গা।
২. মোঃ বিটুল মন্ডল (৪০), পিতা- মোঃ রোশনাই মন্ডল, মাতা- মোছাঃ হাসিনা বেগম, সাং- বড় শলুয়া বসতিপাড়া, থানা- দর্শনা, জেলা- চুয়াডাঙ্গা।
৩. মোঃ মাহাবুব হোসেন (৩৫), পিতা- মোঃ মিজানুর রহমান, মাতা- মোছাঃ রেবেকা বেগম, সাং- বড় শলুয়া বসতিপাড়া, থানা- দর্শনা, জেলা- চুয়াডাঙ্গা।

গ্রেফতারের পর পুলিশ উপস্থিত স্থানীয় সাক্ষীদের সম্মুখে আসামিদের হেফাজত এবং জুয়ার আসর থেকে নিম্নলিখিত মালামালসমূহ জব্দতালিকা মূলে জব্দ করে:
০১ সেট জুয়া খেলার তাস
নগদ মোট ৮০৫০/- (আট হাজার পঞ্চাশ) টাকা

দর্শনা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় প্রচলিত জুয়া আইনে একটি নিয়মিত মামলা রূজু করা হয়েছে। জুয়াড়িদের চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ জানান, “মাদক এবং জুয়া সমাজের রন্ধ্রে রন্ধ্রে অপরাধের জন্ম দেয়। চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় দর্শনা থানা এলাকাকে সম্পূর্ণ অপরাধমুক্ত, মাদক ও জুয়া মুক্ত করতে আমাদের এই ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।”

এদিকে পুলিশের এই সময়োপযোগী অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন বড় শলুয়া এলাকাবাসী ও সচেতন মহল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

দর্শনা থানা পুলিশের সফল অভিযান: বড় শলুয়ায় জুয়া খেলার আসর থেকে নগদ টাকাসহ ৩ জুয়াড়ি গ্রেফতার

Update Time : ০৪:৪৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬