০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গম সীমান্তে মানবিক উদ্যোগ কেষ্টমনি পাড়ায় ৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেল দেড় শতাধিক মানুষ

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম সীমান্তবর্তী কেষ্টমনি পাড়ায় মানবিক উদ্যোগ নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)। এতে দেড় শতাধিক পাহাড়ি নারী-পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

শনিবার (১৬ মে) সকালে লোগাং জোনের উদ্যোগে কেষ্টমনি টিওবি যাত্রী ছাউনিতে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল থেকেই চিকিৎসাসেবা নিতে স্থানীয়দের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

স্থানীয় বাসিন্দা মিতালি ত্রিপুরা ও সুমেন ত্রিপুরা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসাসেবা পাওয়া অত্যন্ত কষ্টসাধ্য। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়, যা অসুস্থ রোগীদের জন্য বাড়তি দুর্ভোগ সৃষ্টি করে। এমন উদ্যোগ সীমান্ত এলাকার মানুষের জন্য অনেক উপকার বয়ে আনছে বলেও তারা উল্লেখ করেন।

লোগাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা বলেন, সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ এখনও স্বাস্থ্যসেবায় অনেক পিছিয়ে রয়েছে। বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম স্থানীয়দের জন্য আশীর্বাদস্বরূপ। একইসঙ্গে তিনি এলাকায় একটি স্থায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের দাবি জানান।

মেডিকেল ক্যাম্পে দায়িত্ব পালনকারী মেডিকেল অফিসার মেজর মো. নাঈমুল মুশফিক নাঈম বলেন, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে সীমান্ত এলাকার মানুষের মাঝে এই চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও বিজিবি সাধারণ মানুষের পাশে থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

৩ বিজিবি সূত্র জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখা, জনসচেতনতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা কার্যক্রমেও তারা নিয়মিত কাজ করে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

দুর্গম সীমান্তে মানবিক উদ্যোগ কেষ্টমনি পাড়ায় ৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেল দেড় শতাধিক মানুষ

Update Time : ০৪:১৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬