
বাগেরহাট প্রতিনিধি মো:মুন্না শেখ
দীর্ঘ প্রায় আট বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। নতুন এ কমিটিতে মোল্লা আতিকুর রহমান রাসেল-কে সভাপতি এবং নেয়ামুল কবির রাহুল-কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া শেখ আল মামুন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত মঙ্গলবার (১২ মে) মধ্যরাতে ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে এ কমিটি প্রকাশ করা হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে কমিটির অনুমোদন দেওয়া হয়।
দীর্ঘ সময় পর নতুন কমিটি ঘোষণায় জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ দেখা গেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন তৃণমূল নেতাকর্মীরা।
এদিকে, নতুন দায়িত্ব পেয়ে সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল ও সাধারণ সম্পাদক নেয়ামুল কবির রাহুল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনকে আরও গতিশীল করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিনিধির নাম 



















