০৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক আব্দুর রহিমের অসুস্থ সহধর্মিণীর খোঁজ নিলেন শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ

মিজানুর রহমান (বগুড়া):-
শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুর রহিমের সহধর্মিণী স্ট্রোকজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
তাকে দেখতে বৃহস্পতিবার (৭ মে) দুপুরে শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম ডিউয়ের নেতৃত্বে প্রেসক্লাবের একটি প্রতিনিধি দল হাসপাতালে যান। এ সময় উপস্থিত ছিলেন সোহেল রানা, আসাদুল্লাহ, মিজানুর রহমান।
এসময় তারা অসুস্থ রোগীর চিকিৎসা ও সার্বিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি তারা আব্দুর রহিমের সহধর্মিণীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

এদিকে, ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে না পারলেও শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রশিদুর রহমান রানা ফোনে আব্দুর রহিমের পরিবারের খোঁজখবর নেন এবং তার সহধর্মিণীর দ্রুত সুস্থতা কামনা করেন।

পাশাপাশি আব্দুর রহিমকে সান্ত্বনা দিয়ে ধৈর্য ধারণের পরামর্শ দেন এবং যেকোনো প্রয়োজনে শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাব পরিবারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

সাংবাদিক আব্দুর রহিমের অসুস্থ সহধর্মিণীর খোঁজ নিলেন শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ

Update Time : ০২:২৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬