০৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে কবি গুরুর ১৬৫ তম জন্মোৎসব বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত –

​মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অবস্থিত রবীন্দ্র কাছারি বাড়িতে ২৫ শে বৈশাখ উপলক্ষে শুরু হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উৎসব। অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জনাব মোঃ ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রফেসর ডঃ এম এ মুহিত। ​সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের সার্বিক সহযোগিতায় ২৫,২৬ ও ২৭শে মে—তিন দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রথম দিনে উপজেলা শিল্পকলা একাডেমি,ঢাকা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। ​আলোচনা সভায় বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্মের ওপর গুরুত্বপূর্ণ আলোকপাত করেছেন। তাঁরা উল্লেখ করেছেন,শাহজাদপুরের এই কাছারি বাড়িটি কবি গুরুর স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক স্থান। এটি মূলত ঠাকুর পরিবারের জমিদারি পরিচালনার কার্যালয় ও আবাসস্থল ছিলো। এখানে অবস্থানকালেই তিনি ‘বিসর্জন’, ‘সোনার তরী’, ‘চিত্রা’ ও ‘চৈতালী’র মতো কালজয়ী সাহিত্যকর্ম রচনা করেছিলেন। ​বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত এই ভবনে কবির ব্যবহৃত আসবাবপত্র ও দুর্লভ সব নথিপত্র সংরক্ষিত রয়েছে। নিওক্লাসিক্যাল স্থাপত্যশৈলীতে নির্মিত এই দোতলা ভবনের ওপরের গম্বুজাকৃতির নকশাটি মোগল স্থাপত্যের অনুপ্রেরণায় তৈরি। হাজারো দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবের প্রথম দিনের অনুষ্ঠান অত্যন্ত জমকালোভাবে সম্পন্ন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

শাহজাদপুরে কবি গুরুর ১৬৫ তম জন্মোৎসব বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত –

Update Time : ০৪:৩৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬