০৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চিতলমারীতে জেলা প্রশাসকের আগমন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | মোঃ শহিদুল ইসলাম এরশাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত

বাগেরহাটের চিতলমারী উপজেলায় জেলা প্রশাসক ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেনের শুভ আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় আয়োজিত এ সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
সভায় বক্তব্য দেন চিতলমারী উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ অপু তালুকদার এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান। এছাড়াও উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় অংশ নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন বলেন, বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে যা যা প্রয়োজন, তা বাস্তবায়নে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। চিতলমারী উপজেলা বিএনপির একটি শক্তিশালী ও সুসংগঠিত কমিটি গঠনে তাঁর সক্রিয় ভূমিকা থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, চিতলমারী উপজেলার পানি সমস্যাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে তিনি ভূমিকা রাখবেন। পাশাপাশি এলাকায় দখলদারিত্ব, চাঁদাবাজি ও সব ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

চিতলমারীতে জেলা প্রশাসকের আগমন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ০৫:১৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬