০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ডিএনসি’র অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৪: বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা

মোঃ নাঈম উদ্দীন
বিশেষ প্রতিনিধি, চুয়াডাঙ্গা।
বুধবার ০৬ মে, ২০২৬ ইং

চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (৬ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুড়ুলগাছি ও চন্ডিপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গার একটি চৌকস দল দর্শনা থানার কুড়ুলগাছি ও চন্ডিপুর গ্রামের বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়। অভিযানে গাঁজাসহ হাতেনাতে চারজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন:
১. হাসমত আলী (৭০), পিতা- মৃত পানজার আলী (কুড়ুলগাছি পশ্চিমপাড়া)।
২. বাবর আলি (৩৮), পিতা- আনোয়ার হোসেন (চন্ডিপুর স্কুলপাড়া)।
৩. মো. বদর উদ্দিন (৫০), পিতা- মৃত দীন মোহাম্মদ (চন্ডিপুর স্কুলপাড়া)।
৪. আখতারুজ্জামান (৫৫), পিতা- মৃত নজরুল ইসলাম (চন্ডিপুর স্কুলপাড়া)।

তল্লাশিকালে আসামিদের কাছ থেকে পৃথকভাবে মোট ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে:
১ নং আসামি হাসমত আলীর কাছ থেকে ৭০ গ্রাম।
২ নং আসামি বাবর আলির কাছ থেকে ২০ গ্রাম।
৩ নং ও ৪ নং আসামির প্রত্যেকের কাছ থেকে ৫ গ্রাম করে গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর আসামিদের চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহিন আলম-এর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অপরাধ স্বীকার ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট আসামিদের নিম্নলিখিত দণ্ড প্রদান করেন:
হাসমত আলী (৭০): ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড।
বাবর আলি (৩৮): ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড।
মো. বদর উদ্দিন (৫০) ও আখতারুজ্জামান (৫৫): উভয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গার পক্ষ থেকে জানানো হয়েছে যে, জেলাকে মাদকমুক্ত করতে তাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের দ্রুত কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

চুয়াডাঙ্গায় ডিএনসি’র অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৪: বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা

Update Time : ০৩:৪০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬