০৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অশালীন আচরণের সেই যুবক,সিরাজগঞ্জে অভিযান চালিয়ে গ্রেফতার করল ময়মনসিংহ ডিবি

মামুনুর রশীদ মামুন: ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় স্কুলছাত্রীদের উদ্দেশে অশোভন আচরণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে পরিচয় শনাক্তের পর সিরাজগঞ্জ জেলায় যৌথ অভিযানে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে,গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে আফরোজ খান মডেল স্কুলের পেছনের গলিতে দুই শিক্ষার্থীকে কেন্দ্র করে এক ব্যক্তির আপত্তিকর অঙ্গভঙ্গির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশের পরপরই এলাকায় তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগের সৃষ্টি হয়। ঘটনাটি আমলে নিয়ে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দ্রুত তদন্তে নামে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির গতিবিধি ও পরিচয় নিশ্চিত করা হয়। এরপর তার অবস্থান সিরাজগঞ্জ জেলায় শনাক্ত হলে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে ডিবির একটি বিশেষ দল সিরাজগঞ্জে গিয়ে স্থানীয় এনায়েতপুর থানা পুলিশের সহযোগিতায় ২৯ এপ্রিল ২০২৬ বুধবার অভিযান চালিয়ে মাহমুদুল হাসান (৪৫) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে। তিনি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার আজুগড়া দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা মোজাম্মেল হক প্রামাণিকের ছেলে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে,ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলমান রয়েছে এবং প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয়রা এ ঘটনার দ্রুত আইনি পদক্ষেপকে স্বাগত জানালেও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের মতে,শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা না হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির ঝুঁকি থেকেই যাবে। সচেতন মহল বলছেন, শুধু আইন প্রয়োগ নয়,সামাজিক সচেতনতা,পারিবারিক মূল্যবোধ এবং প্রশাসনিক নজরদারির সমন্বিত উদ্যোগই পারে এ ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ রোধ করতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অশালীন আচরণের সেই যুবক,সিরাজগঞ্জে অভিযান চালিয়ে গ্রেফতার করল ময়মনসিংহ ডিবি

Update Time : ০৬:২২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬