০৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইবিতে এইচআরএম বিভাগের উদ্যোগে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ইবি সংবাদদাতা,

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত বিভাগসমূহের আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় অনুষ্ঠিত টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ।

​ফাইনালে মুখোমুখি হয় ব্যবসায় প্রশাসন অনুষদের দুই শক্তিশালী দল হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ।

​খেলা শেষে বিজয়ীদের অভিনন্দন জানাতে ও টুর্নামেন্ট পর্যবেক্ষণ করতে উপস্থিত ছিলেন ইবি প্রেস ক্লাবের সভাপতি আবির হোসেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল রানা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন প্রতিক, নাহিদ, তিতাসসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের আয়োজক শিক্ষার্থীরা জানান, অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সফলভাবে টুর্নামেন্ট শেষ হওয়ায় তারা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​ইবি প্রেস ক্লাবের সভাপতি আবির হোসেন বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের এই উদ্যোগ প্রশংসনীয়। আশা করি, ভবিষ্যতেও অনুষদভিত্তিক এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে যা শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

ইবিতে এইচআরএম বিভাগের উদ্যোগে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

Update Time : ০৬:২৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬