
মেহেরুল ইসলাম মোহন স্টাফ রিপোর্টার
নাটোরের লালপুরে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলায় লালপুর উপজেলার ভেল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে।
অন্যদিকে বালিকা বিভাগে সালামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে উৎসব মুখর পরিবেশে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার(২৯শে এপ্রিল-২০২৬)লালপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে লালপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)জুলহাস হোসেন সৌরভ এর সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেল লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম।
উল্লেখ্য যে, উক্ত ফাইনাল খেলায় বালক বিভাগে চকনাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ৪-২ গোলে পরাজিত করে ভেল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে বালিকা বিভাগে পালিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে সালামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
এছাড়াও প্রথম থেকে শেষ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা ভেল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক বিভাগের তুখোড় ফুটবল খেলোয়াড় আবু সাঈদ সরকারকে ট্রফি পুরষ্কার প্রদান করা হয়। উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে খেলোয়াড়, শিক্ষক ও দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
প্রতিনিধির নাম 



















