০৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমঘটিত বিরোধে ঝিনাইগাতীতে দুই গ্রুপের সংঘর্ষ: আহত ৩, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে প্রেমঘটিত ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন এবং দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। আহতরা হলেন, উপজেলার মোল্লাপাড়া এলাকার ওয়াসিমের ছেলে রিয়াদ, বাদশা মিয়ার ছেলে বন্ধন এবং বালিয়াচন্ডি এলাকার আব্দুল সবুরের ছেলে ইমরান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বালিয়াচন্ডি এলাকার আব্দুল সবুরের ছেলে ইমরান ও হিরা মিয়ার ছেলে রাতুলকে। বুধবার (২৯এপ্রিল) বিকেলে মডেল পাইলট স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমসংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে রূপ নেয়। এতে রিয়াদ, বন্ধন ও ইমরান গুরুতর আহত হন। আহতদের মধ্যে রিয়াদ ও বন্ধনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, ঘটনার পর রাতুল ও ইমরানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

প্রেমঘটিত বিরোধে ঝিনাইগাতীতে দুই গ্রুপের সংঘর্ষ: আহত ৩, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২

Update Time : ০৩:০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬