০৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পেশিশক্তি দেখিয়ে স্কুলের দোকান দখলের চেষ্টা:

নিজস্ব প্রতিবেদক-

সাভারের হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ড স্থবির করে গায়ের জোরে দোকান ঘর দখলে রাখার অভিযোগ উঠেছে এক বিরিয়ানি ব্যবসায়ীর বিরুদ্ধে।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন চুক্তিতে সই না করে ক্ষমতার দাপট দেখাচ্ছেন ‘হাজী বিরিয়ানি হাউজ’ নামের এক প্রতিষ্ঠানের মালিক। এই ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হায়দার আলী সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রবিবার (২৬ এপ্রিল) সরেজমিনে গিয়ে জানা যায়, স্কুলের সামনের ২৪টি দোকানের মধ্যে ১৯ নম্বর দোকানটি দীর্ঘদিন ধরে ভাড়া নিয়ে পরিচালনা করছেন জয়নাবাড়ী এলাকার বিপ্লব শেখ (৫৫)। সম্প্রতি বিদ্যালয়ের অবকাঠামোগত সংস্কারের লক্ষ্যে সকল দোকান ভাড়াটিয়াদের নতুন করে চুক্তিবদ্ধ হওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। অন্য ২৩ জন ভাড়াটিয়া স্কুলের উন্নয়নের স্বার্থে চুক্তিতে সই করলেও বিপ্লব শেখ সম্পূর্ণ গায়ের জোরে তা অমান্য করছেন। তার এই অনড় অবস্থানের কারণে বিদ্যালয়ের একটি বড় অংশের উন্নয়ন প্রকল্প থমকে গেছে, যার প্রভাব পড়ছে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা পরিবেশে।

অনুসন্ধানে দেখা যায়, স্কুলের সম্পদ দখলে রাখতে এবং ঘটনার মোড় ঘোরাতে মরিয়া হয়ে উঠেছে একটি দখলবাজ চক্র। দোকানগুলো স্কুলের সরাসরি নিয়ন্ত্রণে থাকায় চাঁদাবাজি করতে না পেরে স্থানীয় যুবদল নেতা রকিব এবং সাংবাদিক শরীফের নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টাও চালানো হচ্ছে।

স্কুল কর্তৃপক্ষের সাথে কথা হলে তারা জানায়, বিষয়গুলো নিয়ে কেউ যেনো প্রতিবাদ না করতে পারে সেজন্য কণ্ঠ রোধ করতেই ষড়যন্ত্রমূলকভাবে এই ঘটনায় সংশ্লিষ্টতাহীন ব্যক্তিদের জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

অভিযোগ রয়েছে ১৯৩৯ সাল থেকে পরিচালিত পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডের ঐতিহাসিক ‘হাজী বিরিয়ানি’র নাম ও পরিচয় ব্যবহার করে নকল হাজী বিরিয়ানি হাউজ পরিচালনা করে প্রতারণা করে আসছেন মালিক জহুরুল ইসলাম বিপ্লব ওরফে বিপ্লব শেখ ও প্রতিষ্ঠানের ম্যানেজার রেজাউল কবির। অভিযোগ রয়েছে, এই দোকানের মানহীন বিরিয়ানি খেয়ে এর আগে একাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও ক্ষমতার দাপটে তা ধামাচাপা দেন অভিযুক্ত বিপ্লব।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: হায়দার আলী জানান, বিপ্লবের অসহযোগিতার বিষয়ে ম্যানেজিং কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কয়েক দফা বৈঠক করেও কোনো সমাধান আসেনি। বিপ্লব ক্ষমতা দেখিয়া মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বিদ্যালয়ের সম্পদ সুরক্ষা ও উন্নয়নের ধারা বজায় রাখতে আমরা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছি।

অভিযোগের বিষয়ে জানতে হাজী বিরিয়ানি হাউজের মালিক বিপ্লবের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদে বাধা সৃষ্টি বা জোরপূর্বক দখলদারিত্বের কোনো সুযোগ নেই। অভিযোগটি গুরুত্বের সাথে তদন্ত করা হবে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

পেশিশক্তি দেখিয়ে স্কুলের দোকান দখলের চেষ্টা:

Update Time : ০৩:২৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬