০৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নদিয়ায় নির্বাচন ঘিরে দর্শনা-গেদে বন্দরে তিন দিন যাত্রী চলাচল বন্ধ

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
২৭/০৪/২০২৬ ইং সোমবার

ভারতের নদিয়া জেলার বিধানসভা নির্বাচন উপলক্ষে বাংলাদেশ-ভারত সীমান্তের দর্শনা-গেদে বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকালে দর্শনা ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। ইমিগ্রেশন ইনচার্জ এসআই তুহিন জানান, ভারতের কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

তিনি জানান, সোমবার সকাল ৯টা ২০ মিনিট থেকে শুরু করে আগামী ২৯ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনা আইসিপির কাস্টমস ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ থাকবে। তবে বর্তমানে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরা নিজ দেশে ফিরে যেতে পারবেন।

ভারতের গেদে ইমিগ্রেশন কর্তৃপক্ষ নির্বাচন উপলক্ষে এই সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে। নির্বাচন শেষে আগামী ৩০ এপ্রিল থেকে আবার আগের মতো স্বাভাবিকভাবে যাত্রী চলাচল শুরু হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

নদিয়ায় নির্বাচন ঘিরে দর্শনা-গেদে বন্দরে তিন দিন যাত্রী চলাচল বন্ধ

Update Time : ০২:২৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬