০৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের টঙ্গীতে বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেফতার

‎বিপ্লব চৌধুরী ঃ স্টাফ রিপোর্টার

‎গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় একটি বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
‎বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) ভোর রাতে টঙ্গীর পাগাড় পাঠান পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
‎একই দিন দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ মহিউদ্দিন আহমেদ।
‎গ্রেফতারকৃতরা হলেন— টঙ্গীর পাগাড় পাঠান পাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে জসিম (৪০) এবং লালমনিরহাট জেলা সদরের নয়া কুঠির পাড়া গ্রামের মৃত হাফেজ নুর রহমানের ছেলে শরিফুল আলম আরিফ (৩২)।
‎সংবাদ সম্মেলনে ডিসি মহিউদ্দিন আহমেদ জানান, সম্প্রতি পাগাড় ঝিনু মার্কেট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি জসিম ও আরিফকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়।
‎তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঠান পাড়া এলাকার জনৈক মজিবর রহমানের বাড়ির এক ভাড়াটিয়ার কক্ষ থেকে অস্ত্র ও খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
‎গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

গাজীপুরের টঙ্গীতে বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেফতার

Update Time : ০১:১৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬