০৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে পাহাড়ের পক্ষে সোচ্চার ওয়াদুদ ভূঁইয়া: শান্তি, উন্নয়ন ও অধিকার নিশ্চিতের জোর দাবি

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

জাতীয় সংসদে দাঁড়িয়ে পাহাড়ের মানুষের দীর্ঘদিনের অবহেলা, বঞ্চনা ও উন্নয়ন বৈষম্যের চিত্র তুলে ধরে জোরালো কণ্ঠে কথা বলেছেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। তার বক্তব্যে উঠে আসে পাহাড়ে টেকসই শান্তি প্রতিষ্ঠা ও সার্বিক উন্নয়নের জরুরি প্রয়োজনীয়তা।

তিনি বলেন, শুধু আশ্বাস নয়—পাহাড়ের মানুষের জন্য বাস্তবমুখী ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা এখন সময়ের দাবি। এ লক্ষ্যে কৃষিখাতকে আধুনিকায়নের মাধ্যমে এগিয়ে নিতে স্থায়ী চাষাবাদ পদ্ধতি চালু এবং একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দেন তিনি।

স্বাস্থ্যসেবার সংকট নিরসনে দুর্গম অঞ্চলে ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন এবং একটি আধুনিক, যুগোপযোগী মেডিকেল কলেজ স্থাপনের দাবিও জানান সংসদ সদস্য।
পাশাপাশি বননির্ভর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে একটি বিশেষায়িত বন গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি, যা পাহাড়ের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ওয়াদুদ ভূঁইয়া বলেন, “পাহাড়ের মানুষের ন্যায্য অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। শান্তি ও উন্নয়ন একে অপরের পরিপূরক।”

তার এই বক্তব্যে সংসদ অধিবেশনে পাহাড়ের উন্নয়ন ইস্যুটি নতুন করে গুরুত্ব পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

সংসদে পাহাড়ের পক্ষে সোচ্চার ওয়াদুদ ভূঁইয়া: শান্তি, উন্নয়ন ও অধিকার নিশ্চিতের জোর দাবি

Update Time : ০৩:০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬