০৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ‎

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

‎মানহানির মামলায় নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টায় সিরাজগঞ্জের চৌহালী আমলী আদালতের বিচারক সুমন কর্মকার এই আদেশ দিয়েছেন।
মামলার বাদী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল এই তথ্য নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা যায়,বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু কে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল। ঐই দিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল (আজ) আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ২১ এপ্রিল (আজ) মামলার নির্ধারিত দিনে মুফতি আমির হামজা আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ‎

Update Time : ০৩:০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬