০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেলকুচিতে পুলিশের অভিযানে মজুদকৃত ১ হাজার ৭৪৪ লিটার জ্বালানী তেল সহ অসাধু ব্যবসায়ী আটক-

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের বেলকুচি পৌর শেরনগর বাজার এলাকায়
বেলকুচি থানা পুলিশের অভিযানে মজুদকৃত ১ হাজার ৭৪৪ লিটার বিভিন্ন জ্বালানী তেল জব্দ করা হয়েছে।
(২১ এপ্রিল মঙ্গলবার) সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান এ-র নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন অফিসার ইন চার্জ, বেলকুচি থানা জনাব মো: ইমাম জাফর।

এসময় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির অপরাধে মেসার্স রবিউল এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারীকে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর অধীনে ০৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং মজুতকৃত ১৭৪৪ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত তেল বিক্রয়পূর্বক প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, বেশ কিছুদিন ধরে গোপনে বিভিন্ন জ্বালানি তেল মজুদ করে শেরনগর বাজার এলাকায় রবিউল ইসলাম
নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিল।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা খবর পেয়ে প্রাথমিক যাচাই-বাছাই শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানকে অবহিত করি। সাথে সাথে তার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১ হাজার ৭৪৪ লিটার ডিজেল অকটেন পেট্রোল জ্বালানী তেল জব্দ ও এ ব্যবসার সাথে জড়িত রবিউল ইসলামকে আটক করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান, জানান অসাধু ব্যবসায়ী বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

বেলকুচিতে পুলিশের অভিযানে মজুদকৃত ১ হাজার ৭৪৪ লিটার জ্বালানী তেল সহ অসাধু ব্যবসায়ী আটক-

Update Time : ০২:৩৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬