১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোমস্তাপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ: বোন ও ভাগ্নেদের ওপর মামাদের বর্বরোচিত হামলা, আহত ৬

​নিজস্ব প্রতিবেদক,

​চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পৈত্রিক সম্পত্তির অংশ দাবি করায় আপন বোন ও ভাগ্নেদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে তিন মামাসহ তাদের সহযোগীদের বিরুদ্ধে।

গত ১৯ এপ্রিল (রবিবার) সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। হামলায় নারীসহ একই পরিবারের অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন।

​এজাহার সূত্রে জানা গেছে, কাশিয়াবাড়ি গ্রামের আলামিনদের সাথে তার মামা বাবলু আলী হেমতুর্জা, আজিজুল ইসলাম ও ফিটু আলীদের দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তির হিস্যা নিয়ে বিরোধ চলছিল। আলামিনের নানা মৃত আবু বাক্কার সিদ্দিকের সম্পত্তি তার মা আকলিমা বেগমকে বুঝিয়ে না দিয়ে বিবাদীরা নানা টালবাহানা করে আসছিল। এই নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও বিবাদীরা কর্ণপাত করেনি।
​এরই জেরে গত ১৯ এপ্রিল সকাল আনুমানিক সাড়ে ছয় টার দিকে বিবাদীরা দেশীয় অস্ত্র (হাঁসুয়া, শাবল, লাঠি) নিয়ে আলামিনদের বাড়িতে অনাধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আলামিনের মা আকলিমা বেগম বাধা দিলে ১নং বিবাদী বাবলু আলীর হুকুমে ২নং বিবাদী আজিজুল ইসলাম হাঁসুয়া দিয়ে আকলিমা বেগমের মাথায় কোপ মেরে গুরুতর জখম করে।

​পরিবারের সদস্যদের বাঁচাতে গিয়ে হামলায় গুরুতর আহত হন: ​আকলিমা বেগম (৫০): মাথায় গুরুতর জখম হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। আলামিন (৩৬): মাথায় লোহার শাবলের আঘাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম।
আসমাউল (২৮): শাবলের আঘাতে বাম হাতের হাড় ভেঙে গেছে। মজলিশ আলী (৬০): হাঁসুয়ার কোপে হাতের আঙ্গুলে জখম। চাম্পা খাতুন (২৬) ও মেঘনা (১৯): লাঠি ও শাবলের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম।
​এজাহারে আরো উল্লেখ করা হয়েছে, হামলার সময় বিবাদীরা আলামিনের ছোট ভাইয়ের স্ত্রী মেঘনার শ্লীলতাহানি ঘটায় এবং তার কান থেকে ২৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের কানপাশা ছিনিয়ে নেয়। এছাড়া বিবাদীরা বসতবাড়ির বেড়া ভাঙচুর করে প্রায় ৭ হাজার টাকার আর্থিক ক্ষতিসাধন করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
​বর্তমান অবস্থা
​আহতদের উদ্ধার করে প্রথমে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আকলিমা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
​এ বিষয়ে ভুক্তভোগী আলামিন বাদী হয়ে ৫ জন নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে বিবাদী করে গোমস্তাপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরে আলম জানান,এই বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

গোমস্তাপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ: বোন ও ভাগ্নেদের ওপর মামাদের বর্বরোচিত হামলা, আহত ৬

Update Time : ০২:২৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬