০৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়ার যাত্রা শুরু

হামাগেরে স্বপ্ন আজ হলো সত্যি, হামরা আজ ধন্য

মিজানুর রহমান,বগুড়া থেকেঃ-
বগুড়ার নগর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হলো দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল বগুড়া সিটি করপোরেশন। সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে এর নামফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিকেলে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বগুড়া জেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
দীর্ঘদিনের পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত হওয়ার মধ্য দিয়ে বগুড়া পেল নতুন প্রশাসনিক কাঠামো ও উন্নয়নের বিস্তৃত সম্ভাবনা।

ব্রিটিশ শাসনামলে ১৮৭৬ সালের ১ জুলাই যাত্রা শুরু করা বগুড়া পৌরসভা উত্তরাঞ্চলের প্রাচীনতম পৌর প্রতিষ্ঠানগুলোর একটি। সময়ের বিবর্তনে এটি ১২টি ওয়ার্ড থেকে বেড়ে ২১টি ওয়ার্ডে উন্নীত হয় এবং ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা দাঁড়ায় প্রায় ৪ লাখে।

২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর আমলে পৌরসভার সীমানা সম্প্রসারণ করে চারপাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করা হয়, যার ফলে আয়তন দাঁড়ায় ৬৯.৫৬ বর্গ কিলোমিটার। সেই ধারাবাহিক উন্নয়নের পথ ধরে এবার সিটি করপোরেশনে উন্নীত হওয়া নগরায়নের এক স্বাভাবিক ও প্রত্যাশিত ধাপ।

উপস্থিত ছিলেন, নামফলক উন্মোচন অনুষ্ঠানে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বগুড়া সদর (বগুড়া-৬) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, এডভোকেট আব্দুল বাছেদ(পিপি) এবং জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই উন্নীতকরণকে স্থানীয় প্রশাসন ও নাগরিক সেবার মানোন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নগর পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে এটি নতুন গতি সঞ্চার করবে বলে আশা সংশ্লিষ্টদের।

একই দিনে সকাল ১০টায় প্রধানমন্ত্রী বগুড়া সার্কিট হাউজে পৌঁছান। এরপর জজ কোর্ট প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন। পাশাপাশি আদালতে আধুনিক বিচার ব্যবস্থার অংশ হিসেবে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

বগুড়ার এই রূপান্তর কেবল প্রশাসনিক পরিবর্তন নয় এটি উত্তরাঞ্চলের অর্থনৈতিক, সামাজিক ও নগর উন্নয়নের একটি বড় বার্তা। দীর্ঘ ঐতিহ্য আর নতুন সম্ভাবনার সমন্বয়ে বগুড়া এখন এগোচ্ছে এক আধুনিক নগরীর পথে।

একই দিনে বগুড়ায় সফর ও বিভিন্ন কর্মসূচি অংশ হিসেবে বগুড়া গাবতলী উপজেলা শহীদ জিয়া ডিগ্রী কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন এবং পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুন:খনন এরই অংশ হিসেবে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীর নশিপুর চৌকিরদহ খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন।বগুড়া বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজ ও বগুড়া প্রেসক্লাবের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়ার যাত্রা শুরু

Update Time : ০৫:০১:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬