০৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

‎বিপ্লব চৌধুরী, স্টাফ রিপোর্টার:
‎গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) উপজেলার ৪ নম্বর মৌচাক ইউনিয়ন পরিষদের আওতাধীন মাঝুখান আমতলা খালে এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মেয়র মোঃ মজিবুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান কামরুল ইসলাম, গাজীপুর যুবদলের সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ, মৌচাক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম আরিফ, মোঃ মনির বাবুসহ স্থানীয় নেতাকর্মীরা।
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকেই খাল খনন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সময়েও জনকল্যাণমুখী উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
‎প্রধান অতিথির বক্তব্যে মোঃ মজিবুর রহমান বলেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে জাতীয়তাবাদী দলের (বিএনপি) লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
‎তিনি আরও বলেন, গাজীপুর একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এখানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শ্রমিকরা কাজ করছেন। তবে অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলার কারণে খাল-বিল, নদী-নালা এবং আবাদি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় খাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অত্যন্ত জরুরি।
‎স্থানীয় জনগণের উদ্যোগ ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় খাল খনন কাজের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
‎উল্লেখ্য, এ উদ্যোগের মাধ্যমে গাজীপুর-১ আসনকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত এলাকায় রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

গাজীপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

Update Time : ১২:১৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬