
আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপারা ইউনিয়ন এলাকার বনপারিল কান্দুরপার ব্রিজ গ্রামে ৮ বছর বয়সী এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।
গতকাল বৃহস্পতিবার রাতে গণপিটুনির এ ঘটনা হয়। এতে আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গতকাল বিকেল ৫টার দিকে স্থানীয় দুদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার নিখোঁজ সংবাদ ছড়িয়ে পড়ে এবং এলাকায় মাইকিং করা হয়। দীর্ঘ খোঁজাখুঁজির পর রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির স্বর্ণের দুল ও গলার চেইন লুটের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।
প্রতিনিধির নাম 



















