১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় প্রেসক্লাবের সামনে আইজিএ প্রকল্পের জনবলের মানববন্ধন

মোঃ মাহাবুব আলম
বিশেষ প্রতিনিধি

ঢাকা, ১৭ এপ্রিল ২০২৬: রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এর সামনে মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে পরিচালিত উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের দ্বিতীয় পর্যায় দ্রুত চালুর দাবিতে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণ করেন প্রকল্পটির সাবেক কর্মীসহ বিভিন্ন পর্যায়ের জনবল। তারা অভিযোগ করেন, প্রকল্পের প্রথম পর্যায়ে সফলভাবে কাজ করা ১৩০১ জন দক্ষ ও অভিজ্ঞ কর্মীকে উপেক্ষা করে নতুনভাবে আউটসোর্সিং প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে, যা তারা “অন্যায় ও অগ্রহণযোগ্য” বলে উল্লেখ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে প্রকল্পের সাবেক কর্মী পপি বিশ্বাস বলেন,
“আইজিএ প্রশিক্ষণ প্রকল্পের প্রথম ধাপে আমরা যে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করেছি। এখন আমাদের বাদ দিয়ে নতুন করে নিয়োগ বাণিজ্যের চেষ্টা করা হচ্ছে, যা প্রকল্পের মূল উদ্দেশ্যকেই ব্যাহত করবে।”

তিনি আরও বলেন, প্রকল্পটি সরাসরি দপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত হলে এর স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে পূর্বে কর্মরত জনবলকে পুনর্বহাল করা হলে প্রশিক্ষণের ধারাবাহিকতা বজায় থাকবে এবং নারীদের দক্ষতা উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

মানববন্ধনে উপস্থিত অন্যান্য বক্তারাও একই সুরে কথা বলেন। তারা জানান, দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কাজ করা অভিজ্ঞ কর্মীদের বাদ দিলে প্রকল্পের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে। এতে নারীদের আয়বর্ধক প্রশিক্ষণ কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বক্তারা আরও বলেন, আইজিএ প্রকল্পটি দেশের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই এই প্রকল্পের ধারাবাহিকতা রক্ষা ও মান উন্নয়নের স্বার্থে অভিজ্ঞ জনবলকে ধরে রাখা অত্যন্ত জরুরি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত আইজিএ প্রশিক্ষণ প্রকল্পের দ্বিতীয় পর্যায় চালু, পূর্বের জনবল বহাল এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন শেষে তারা তাদের দাবির পক্ষে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করেন এবং প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

জাতীয় প্রেসক্লাবের সামনে আইজিএ প্রকল্পের জনবলের মানববন্ধন

Update Time : ০২:০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬