০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইবিতে আবৃত্তি আবৃত্তি’র নবীন বরণ অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি,

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবৃত্তি বিষয়ক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’র নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় সংগঠনটি।
এ দিনে সংগঠনটির সদস্যদের প্রাণবন্ত উপস্থাপনায় মুখরিত হয়ে ওঠে বাংলা মঞ্চ।‘মহুয়ার পালা’, কাব্যনৃত্য, কাব্যনাট্য এবং চিঠি ও পুঁথি পাঠ, একক ও দ্বৈত কবিতা আবৃত্তির মাধ্যমে আবহমান বাংলার সংস্কৃতিকে তুলে ধরা হয়।

এতে ফারহানা ইবাদত ও সানজিদা তুশির
সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক : খান মাজহারুল হক লিপু, আবৃত্তি আবৃত্তি ইবি শাখার সভাপতি নওশিন পণির্নী সুম্মা, সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ সাগর, সাবেক সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য আবু রায়হানসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় সভাপতি নওশীন পর্ণিনী সুম্মা বলেন, বৈশাখের আগমনী সুরে সংগঠনটি নবজাগরণের চেতনায় নতুনদের বরণ করে নিয়েছে। তিনি জানান, “আসুন আমরা শুদ্ধতার চর্চা করি” স্লোগানকে ধারণ করে ২০০৩ সালের ১৪ এপ্রিল যাত্রা শুরু করা সংগঠনটি দীর্ঘদিন ধরে সাহিত্য, আবৃত্তি ও সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের অন্তর্ভুক্ত এই সংগঠনটি প্রতিষ্ঠাবার্ষিকীর পাশাপাশি নবীন বরণকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। প্রতিষ্ঠাতা ও পূর্বসূরিদের শ্রদ্ধাভরে স্মরণ করে ভিন্নধর্মী আয়োজনে একক ও দ্বৈত আবৃত্তি, চিঠি ও পুঁথিপাঠ, কাব্যনাট্য, কাব্যনৃত্য এবং বিশেষ প্রযোজনা ‘মহুয়ার পালা’ উপস্থাপন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

ইবিতে আবৃত্তি আবৃত্তি’র নবীন বরণ অনুষ্ঠিত

Update Time : ০২:১৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬