০৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চান্দরা এলাকায় বিট অফিসারকে ঘুষ দিয়ে আলীশান বাড়ি নির্মাণের অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা পল্লী বিদ্যুৎ,রফিক সড়ক সংলগ্ন এলাকায় মোঃ জসিম উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে বিট অফিসারকে নিয়মিত হাজার হাজার টাকা প্রদান করে প্রভাব খাটিয়ে একটি আলীশান বাড়ি নির্মাণ করেছেন।
এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও নিয়মনীতি উপেক্ষা করে এই নির্মাণকাজ পরিচালিত হয়েছে। বিষয়টি নিয়ে কেউ প্রতিবাদ করলে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, “আমরা দেখেছি নিয়মিতভাবে টাকা লেনদেনের মাধ্যমে সবকিছু ম্যানেজ করা হয়েছে। প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতা ছাড়া এভাবে এত বড় নির্মাণ সম্ভব নয়।”
এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
সচেতন মহল মনে করছে, এ ধরনের ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার দাবিও জানিয়েছেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ জসিম উদ্দিন বা সংশ্লিষ্ট বিট অফিসারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মো: জাহিদ হাসান
গণমাধ্যম ও মানবাধিকার কর্মী

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

চান্দরা এলাকায় বিট অফিসারকে ঘুষ দিয়ে আলীশান বাড়ি নির্মাণের অভিযোগ

Update Time : ০২:৪২:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬