০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন-

মোঃ আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক:

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩৩, পহেলা বৈশাখ। বর্ষবরণে জামালপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বকুলতলা থেকে শুরু হয়ে জামালপুর শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। শুভ নববর্ষ উপলক্ষে শিল্পকলা একাডেমিতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শোভাযাত্রায় এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন, এমপি (মাননীয় সংসদ সদস্য, জামালপুর-৫); মান্যবর জেলা প্রশাসক জনাব মুহাম্মদ ইউসুপ আলী এবং মান্যবর পুলিশ সুপার জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন, জামালপুর অংশগ্রহণ করেন।

বৈশাখী শোভাযাত্রায় তুলে ধরা হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য। বাঙালির হৃদয়ে প্রকৃতি এক অদৃশ্য সুরে বাঁধা। ষড়ঋতুর লীলাভূমিতে ঝড়-বৃষ্টির দামামা বাজিয়ে, ধুলোবালির মেঘ উড়িয়ে, বজ্রের গর্জনে কাঁপিয়ে বৈশাখ এসেছে এক নবজাগরণের প্রতীক হয়ে। বৈশাখের প্রতীক কৃষ্ণচূড়ার ডালেও লেগেছে আগুন, যেন বলছে-এসেছে উৎসব, এসেছে রঙ, এসেছে বৈশাখ।

বৈশাখে কেবল প্রকৃতিই নয়, জেগে ওঠে বাঙালির হৃদয়। বাঙালির জীবনচক্রে প্রকৃতির মেজাজি সন্তান বৈশাখ যেন অনিবার্য। তাইতো এবারের পহেলা বৈশাখও এসেছে ভিন্ন রূপে। এ বৈশাখ শুধু ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছর শুরু করার নয়, এ একটি নতুন সময়ের সূচনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন-

Update Time : ০১:১৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬