
হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।
বাগেরহাটে ১০ কেজি গাঁজা, দুইটি মোবাইল ফোন ও একটি পালসার মোটরসাইকেল’সহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১৩ মার্চ) দুপুরে বাগেরহাট সদরের সিএন্ডবি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের কররী গ্রামের মৃত সৈয়দ সুজা মিয়া’র ছেলে সৈয়দ জিন্নাহ কবির (২৭) ও কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফুলতলী এলাকার মৃত মোজাম্মেল হক ভূইয়ার মেয়ে শারমিন আক্তার (২০)।
মাদকদ্রব্য অধিদপ্তর জানায়, বাগেরহাট জেলার সদর থানাধীন সিএন্ডবি বাজারস্থ বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন মৎস্য আড়ৎ এর সামনে থেকে ১০ কেজি গাঁজা’সহ তাদেরকে আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে উপ-পরিদর্শক- বিজয় কুমার মজুমদার, বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। নিয়মিত এমন অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
প্রতিনিধির নাম 



















