০৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে বৈশাখী শোভাযাত্রা আজ, নববর্ষের শুভেচ্ছা জেলা প্রশাসকের

বিপ্লব চৌধুরী, স্টাফ রিপোর্টার:
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে গাজীপুরে বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ আয়োজন করেছে জেলা প্রশাসন। পহেলা বৈশাখ (১৪ এপ্রিল ২০২৬) উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০টায় ভাওয়াল রাজবাড়ী চত্বর থেকে শোভাযাত্রাটি বের হবে।
শোভাযাত্রায় স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।
এছাড়া সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী আয়োজনের মধ্যে থাকবে গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠিখেলা, সাপখেলা, হাডুডু খেলা এবং যাদু প্রদর্শনীসহ নানা আকর্ষণীয় পরিবেশনা।
এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে তিনি সকলকে নববর্ষের এ আয়োজনগুলোতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

গাজীপুরে বৈশাখী শোভাযাত্রা আজ, নববর্ষের শুভেচ্ছা জেলা প্রশাসকের

Update Time : ০৩:৫১:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬