০৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযান: মৌতলা ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৬ ব্যারেল অবৈধ ডিজেল জব্দ

শেখ মারুফ হোসেন
কালিগঞ্জ প্রতিনিধি

সাতক্ষীরায় কৃত্রিম সংকট তৈরি করে জনদুর্ভোগ সৃষ্টির অপচেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে যৌথ বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ এক ঝটিকা অভিযানে ৬ ব্যারেল অবৈধ মজুদকৃত ডিজেল জব্দ করে মৌতলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফেরদৌস মোড়‌লের বাড়ি থেকে।

আজ ১২ এপ্রিল, রবিবার বেলা ১২- ৩টা পর্যন্ত সাতক্ষীরা জেলা ডিজিএফআই এর গো‌য়েন্দা তথ‌্যর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে মৌতলা ইউপি চেয়ারম্যান মোঃ ফেরদাউস মোড়লের নিজ বাসভবন ও ব্যক্তিগত গোডাউনে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা ৬ ব্যারেল ডিজেল ১২০০ লিটার তেল জব্দ করা হয়।

সাতক্ষীরা আর্মি তত্বাবধা‌নে অভিযানটি পরিচালিত হয়। সেনা ও র‌্যাব সদস‌্যর একটি চৌকস দলের সাথে অভিযানে সক্রিয় ভূমিকা পালন করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার তোফাজ্জল।
তেল জব্দের অ‌ভিযানে‌ উপস্থিত হন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইস্তিয়াক আহমেদ অপু। তিনি তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেন। অবৈধ ১২০০ লিটার ডি‌জেল মজুদের দায়ে অভিযুক্ত চেয়ারম্যান ফেরদাউস মোড়লকে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এসময় ১৬‌টি খা‌লি ব‌্যা‌রেল উদ্ধার করা হয়।

“সাধারণ মানুষকে জিম্মি করে যারা জ্বালানি ও নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এই অভিযান একটি শক্ত বার্তা—অসাধু সিন্ডিকেট যেখানেই থাকুক, তাদের আইনের মুখোমুখি হতেই হবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মজুদ করে বাজারে অস্থিরতা তৈরি করছিল। একজন জন প্রতিনিধির হেফাজত থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ এই ‘হার্ডহিটিং’ অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং অসাধু ব্যবসায়ীদের দমনে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি তুলেছেন।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলাজুড়ে এ ধরনের চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযান: মৌতলা ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৬ ব্যারেল অবৈধ ডিজেল জব্দ

Update Time : ০৩:৪৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬