০৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগাছায় গভীর রাতে নারীর তৎপরতা: মাদক, ভয়ভীতি ও মামলার আতঙ্কে ব্যবসায়ীরা

BABU রংপুরের পীরগাছা উপজেলার সাত দরগা বাজারে আয়েশা নামের এক নারীর কর্মকাণ্ডকে কেন্দ্র করে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ী, সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিবর্গের অভিযোগ—দীর্ঘদিন ধরে রাত-বিরাতে ওই নারীর সন্দেহজনক চলাফেরা, মাদক কারবার ও ভয়ভীতি প্রদর্শনের কারণে বাজারের স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
সূত্র জানায়, গত ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তার বিরুদ্ধে মাদক ও সুদ কারবারের অভিযোগ তুলে একটি সংবাদ প্রকাশিত হয়। এর জেরে ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তিনি বাজারের ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন, যা এলাকাজুড়ে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।
ব্যবসায়ীদের অভিযোগ, কেউ প্রতিবাদ করলেই তিনি মিথ্যা ও হয়রানিমূলক মামলার হুমকি দেন। এমনকি অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টার অভিযোগও রয়েছে। ফলে সম্মানহানি ও নিরাপত্তা ঝুঁকির ভয়ে অনেকেই তার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না।
বাজার কমিটির সভাপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, “গভীর রাতে বাজার এলাকায় এমন অনিয়ন্ত্রিত ও সন্দেহজনক চলাফেরা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় বাজার কর্তৃপক্ষ নেবে না।”
ডিউটি-দারদের দাবি, বাজার বন্ধ হওয়ার পরও অন্ধকার কোণায় তাকে নিয়মিত ঘোরাফেরা করতে দেখা যায়, যা বাজারের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে।
স্থানীয় সচেতন মহল বলছে, পরিস্থিতি দিন দিন আরও জটিল ও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তারা অবিলম্বে প্রশাসনের কঠোর ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে বাজার এলাকা থেকে এসব কর্মকাণ্ড বন্ধ করে স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

পীরগাছায় গভীর রাতে নারীর তৎপরতা: মাদক, ভয়ভীতি ও মামলার আতঙ্কে ব্যবসায়ীরা

Update Time : ০৪:৩৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬