০৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযান: ১৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার, ঘেরাও করেও ব্যর্থ সন্ত্রাসীরা

মোটরসাইকেল ফেলে পালায় ৪ সন্দেহভাজন, পরে শতাধিক সন্ত্রাসীর ঘেরাও—বিজিবির সাহসিকতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ৭.৬২ মি.মি. এসএমজি’র ১৪০০ রাউন্ড গুলি ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) রাতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীনস্থ বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মো. শাহআলমের নেতৃত্বে একটি বিশেষ টহলদল কাঠালতলী যাত্রী ছাউনির কাছে ফাঁদ পেতে অবস্থান নেয়। রাত আনুমানিক ৮টার দিকে সীমান্ত সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে করে চারজন সন্দেহভাজন ব্যক্তি যাওয়ার সময় টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা মোটরসাইকেল ফেলে পাহাড়ি পথে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৪০০ রাউন্ড গুলি ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এদিকে, উদ্ধারকৃত মালামাল বিওপিতে নেওয়ার পথে টহলদলকে ঘিরে ফেলে আনুমানিক ১০০ থেকে ১১০ জন সন্ত্রাসী সদস্য। তবে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে নিরাপদে ফিরে আসতে সক্ষম হন।

পরিস্থিতি মোকাবিলায় পানছড়ি ব্যাটালিয়ন সদর থেকে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েসের নেতৃত্বে আরও দুটি বিশেষ টহলদল ঘটনাস্থলের দিকে রওনা হলে সন্ত্রাসীরা ধীরে ধীরে পিছু হটে।

পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।

সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী ও চোরাকারবারীরা নতুন কৌশলে তৎপরতা বাড়ালেও তা মোকাবিলায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযান: ১৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার, ঘেরাও করেও ব্যর্থ সন্ত্রাসীরা

Update Time : ০৩:২২:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬