১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এতো দিন কোথায় ছিলেন’,নেতাকর্মীদের তোপের মুখে কনকচাঁপা

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

‎এতো দিন কোথায় ছিলেন,বিএনপিতে অবদান কী?’ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে দলীয় নেতাকর্মীদের এমন প্রশ্নের তোপের মুখে পড়েছেন কণ্ঠশিল্পী কনকচাঁপা। শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম কিনতে গেলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো। এই সময় উপস্থিত নেত্রীদের একাংশ তার রাজনৈতিক ভূমিকা ও দলীয় অবদান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এদিন মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসা বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা দলের নির্বাহী সদস্য সুরাইয়া জেরিন রনি বলেছেন,কণ্ঠশিল্পী কনকচাঁপা বিএনপির কে? সে কি দল করেছে? যারা আন্দোলনে ছিলো,দীর্ঘ ১৭ বছর দলের ধার হয়ে আমরা খেটেছি। এ সময়ে জেরিন রনি আরো বলেছেন,বগুড়ার রাজপথে, ঢাকার রাজপথে ছিলাম। ১৭ বার জেলে গিয়েছি। মহিলাদের মধ্যে সর্বোচ্চ মামলা খেয়েছি। কনকচাঁপা এতো দিন কোথায় ছিলো? আমাদের কে সরিয়ে দেওয়া হচ্ছে কেন? কনকচাঁপা কে? আমরা সুবিধাবাদীদের দেখতে চাই না। রাজপথে যারা লড়াই সংগ্রাম করেছে আমরা তাদের কে চাই। কনকচাঁপা কয়টা মামলা খেয়েছে? কয়টা লড়াই সংগ্রামে অংশগ্রহণ করেছেন?প্রসঙ্গত,ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য শুক্রবার (১০ এপ্রিল) থেকে বিএনপি দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছেন। দলটি জানিয়েছে,এবারের মনোনয়নে আন্দোলনে ত্যাগী ও যোগ্য নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে। অন্যদিকে এই ঘটনায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলে ও শেষ পর্যন্ত কনকচাঁপা মনোনয়ন ফরম সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। এই সময়ে আরেক কণ্ঠশিল্পী বেবী নাজনীনসহ সাংস্কৃতিক অঙ্গনের আরো বেশ কয়েকজন মনোনয়নপ্রত্যাশী নয়াপল্টনে উপস্থিত ছিলেন। উল্লেখ্য,কনকচাঁপা ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

এতো দিন কোথায় ছিলেন’,নেতাকর্মীদের তোপের মুখে কনকচাঁপা

Update Time : ০২:৫২:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬