১০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার হাম রোগ নিয়ে সতর্কবার্তা-

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

‎সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনোয়ার হোসেন সুজন হাম রোগ নিয়ে গোটা উপজেলা বাসী কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার ৯ এপ্রিল দুপুরে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনোয়ার হোসেন সুজনের কার্যলয়ে চ্যানেল এইচডি ২৪ ও দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মোসলেম উদ্দিন সিরাজী কে জানিয়েছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাস জনিত রোগ। তাই দ্রুত এর বিস্তার রোধে সবাইকে সতর্ক থাকতে হবে, শিশুদের ব্যাপারে বাড়তি যত্ন নিতে হবে,কারণ শিশুরা এই রোগে বেশি ঝুঁকিপূর্ণ। সময়মতো টিকা দেওয়াটা খুবই জরুরী। শরীরে জ্বর দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে,শুধুমাত্র টিকা দেওয়াই যথেষ্ট নয়,শিশুদের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে,যাতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আক্রান্ত শিশুকে পুরোপুরি আলাদা রাখতে হবে, যাতে পরিবারের অন্য শিশুরা বা প্রতিবেশীরা সংক্রমিত না হয়। হাঁচি-কাঁপির সময় রুমাল বা টিস্যু ব্যবহার করার মতো স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। এছাড়া যেকোনো লক্ষণ দেখা দিলে,কবিরাজী বা অন্য কোনো ভুল চিকিৎসা না করিয়ে, দ্রুত সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার জন্য জানিয়েছেন। এ দিন স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক রোগী ভর্তি থাকলে ও উপজেলার সলপ ইউনিয়নের খান সোনতলা জিজ্ঞাসা করা সহ এলাকার একই পরিবারের মা ও শিশু এই হাম রোগে আক্রান্ত হয়েছেন বলে তারা জানিয়েছেন। এ দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুরে দেখা যায়, হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স দায়িত্বশীলতার সাথে রোগীদের সেবা যত্ন করেছেন। এ সময়ে হাসপাতালে ভর্তিরত উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে রোগীদের নিকট জানতে চাইলে তারা জানিয়েছেন,এই হাসপাতালের কর্তব্যরত নার্সেরা প্রতি নিয়ত আমাদের সেবা যত্ন করেছেন সেই সাথে কর্তব্যরত চিকিৎসকেরা বার বার আমাদের খোঁজ খবর রাখছেন ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার হাম রোগ নিয়ে সতর্কবার্তা-

Update Time : ০২:৫০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬