১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পটুয়াখালী ভার্সিটিতে গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাকির হোসেন হাওলাদার।
দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) জিএসটি গুচ্ছ এ ইউনিটের ২০২৫-২৬ সেশনের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১ টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১২৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিল ৮৮%।
পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আব্দুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. হাবিবুর রহমানসহ গুচ্ছ ভর্তি পরীক্ষার পরিচালনা কমিটির আহ্বায়ক,সদস্য সচিবসহ বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান,শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।পরীক্ষার হল পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান,” ভর্তি পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ, আনসার, বিএনসিসি ও রোবার স্কাউট মোতায়েন করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিলো সন্তোষজনক।সব মিলিয়ে পরিবেশ ছিল ভালো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পটুয়াখালী ভার্সিটিতে গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Update Time : ০২:২৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬