০৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের পরিচয় মিলেছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের সিংপাড়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম নাঈম ইসলাম (২৭)। তিনি বগুড়া জেলার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের মোকসেদ আলীর ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নাঈম ইসলাম একটি পিকআপে সিরামিক মালামাল নিয়ে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দেন। শুক্রবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের সিংপাড়া এলাকায় পৌঁছালে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাসের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসকে খবর দিলে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় নাঈম ইসলামকে উদ্ধার করেন। পরে তাকে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্বজনদের বরাতে জানা গেছে, নাঈম ইসলাম ‘সুইস গ্লোবাল সিরামিক’ প্রতিষ্ঠানে ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন এবং চাকরির সুবাদে ঢাকায় বসবাস করতেন।
পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের পরিচয় মিলেছে

Update Time : ০২:৫৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬