১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশাল থানায় ওসি মনসুর আহমেদের প্রত্যাবর্তন, জনমনে আশার সঞ্চার

মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশাল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনসুর আহমেদের পুনরায় যোগদানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। একজন দক্ষ, সৎ ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি পূর্বেই এলাকাবাসীর আস্থা অর্জন করেছিলেন। ফলে তাঁর এই প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন ত্রিশালের সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিমত, তদবির বা প্রভাবের মাধ্যমে নয়—বরং কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার মাধ্যমেই একজন প্রকৃত পুলিশ কর্মকর্তা নিজেকে প্রতিষ্ঠিত করেন। ওসি মনসুর আহমেদ তাঁর পূর্ববর্তী দায়িত্ব পালনের সময় জনবান্ধব মনোভাব ও সৎ কাজের জন্য ব্যাপক প্রশংসা অর্জন করেছিলেন।
ত্রিশালবাসীর প্রত্যাশা, তাঁর পুনরায় দায়িত্ব গ্রহণের মাধ্যমে থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত হবে।
দায়িত্ব গ্রহণের পর ওসি মনসুর আহমেদ ত্রিশালবাসীর কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন। অপরদিকে, এলাকাবাসীও তাঁর সফলতা ও কর্মময় ভবিষ্যৎ কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

ত্রিশাল থানায় ওসি মনসুর আহমেদের প্রত্যাবর্তন, জনমনে আশার সঞ্চার

Update Time : ০৫:২৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬