০৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মোঃ শিহাব উদ্দিন

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গোপালগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া এই সাংবাদিক বর্তমানে দৈনিক আলোকিত প্রতিদিন-এর গোপালগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সাপ্তাহিক সুপ্রভাত ঢাকা-এর জেলা প্রতিনিধি, প্রেসক্লাব গোপালগঞ্জের সক্রিয় সদস্য এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের গোপালগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নববর্ষের শুভেচ্ছা বার্তায় শিহাব উদ্দিন বলেন, “নতুন বছর বয়ে আনুক সবার জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি। অতীতের সব গ্লানি পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাক আমাদের প্রিয় গোপালগঞ্জ।”
তিনি আরও বলেন, গোপালগঞ্জের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। নতুন বছরে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি সমৃদ্ধ ও সম্ভাবনাময় গোপালগঞ্জ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাংবাদিকদের দায়িত্বের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনস্বার্থ রক্ষা এবং উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে গণমাধ্যমকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
নববর্ষ উপলক্ষে গোপালগঞ্জবাসীর প্রতি ভালোবাসা, সম্প্রীতি ও অগ্রগতির বার্তা পৌঁছে দিয়ে তিনি সবাইকে শুভেচ্ছা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মোঃ শিহাব উদ্দিন

Update Time : ১২:১৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬