
শার্শা উপজেলা প্রতিনিধি : বেনাপোল স্থল বন্দরে পণ্য আনলোড করার সময় ক্রেনের সিলিং তার ছিড়ে দুই জন আহত শ্রমিকের মধ্যে একজন মারা গেছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় স্থল বন্দরের টিটিআই মাঠে লোহার সিট ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশী ট্রাকে আনলোড করার সময় ক্রেনের দড়ি ছিড়ে শাহজাহান আলী ও সোহেল মারাত্বক আহত হয়।
তাদেরকে বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহাজান আলীকে মৃত্যু ঘোষনা করেন এবং সোহেলকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন
নিহত শাহাজান আলী বেনাপোল পোর্ট থানার বেনাপোল (পাঠবাড়ি) গ্রামের আফতাব হোসেনের ছেলে ও আহত সোহেল একই থানার সাদিপুর গ্রামের মোস্তফার ছেলে। এরা দুই জনই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সদস্য।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ইব্রাহীম বলেন, বেনাপোল স্থল বন্দরে কর্মরত দুই জন আহত শ্রমিক হাসপাতালে আসে। তাদের পরীক্ষা নিরীক্ষার পর সাহাজানকে মৃত্যু বলে ঘোষনা দেন।
এ বিষয়ে বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সহিদ আলী বলেন, আমদানিকৃত পণ্য ভারতীয় ট্রাক থেকে আনলোড করার সময় ক্রেনের তার ছিড়ে একজন শ্রমিক মারা যায় আর একজন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন আছে।
প্রতিনিধির নাম 



















