১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে অবৈধভাবে ২৫০০ লিটার জ্বালানি তেল ক্রয়ের অভিযোগে ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা

জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অতিরিক্ত দামে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে জ্বালানি তেল ক্রয় করে নেওয়ার পথে দিনাজপুর থেকে ছেড়ে আসা ২৫০০ লিটার তেলের একটি গাড়ি আটক করে এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে এবং ব্যবসায়ী ও ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে আসে।

৫ এপ্রিল (সোমবার) ভোররাতে উপজেলার মীরডাংগী এলাকায় ধাওয়া করলে নেকমরদ এলাকায় তাদের আটক করা হয়।

এদিন দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেকমরদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভরনিয়া হাট এলাকার আব্দুল খালেকের ছেলে ব্যবসায়ী আসাদুজ্জামানকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন।এছাড়া তেল পরিবহনকারী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হোসেন আলীর ছেলে গাড়িচালক মো. রন্জুকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

রাণীশংকৈল থানার এসআই রহমতুল্লাহ রনি জানান,রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তেলসহ দুইজনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দণ্ড প্রদান করা হয়। পরে জব্দকৃত তেল স্থানীয় একটি ফিলিং স্টেশনে বিক্রি করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল আলম জানান, পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ২০(১) ধারায় আসাদুজ্জামানকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। একই আইনে ড্রাইভারকেও জরিমানা করা হয়। এসময় জব্দকৃত জ্বালানি তেল বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

রাণীশংকৈলে অবৈধভাবে ২৫০০ লিটার জ্বালানি তেল ক্রয়ের অভিযোগে ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা

Update Time : ০৫:১৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬