১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জ মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব নিলেন মো. আনোয়ার হোসেন

মোঃ রিফাত আলী
(দেওয়ানগঞ্জ প্রতিনিধি)

দেওয়ানগঞ্জ মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আনোয়ার হোসেন পদোন্নতি পেয়ে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় তিনি থানার অভ্যন্তরে যেমন প্রশংসিত হয়েছেন, তেমনি সাধারণ মানুষের মাঝেও অর্জন করেছেন আস্থা ও গ্রহণযোগ্যতা। দায়িত্ব পালনের ধারাবাহিকতায় এবার তিনি থানার সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্বে অধিষ্ঠিত হলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে মো. আনোয়ার হোসেন ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার পদোন্নতিতে দেওয়ানগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন,
“দেওয়ানগঞ্জবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করবো। জনগণের সহযোগিতা থাকলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব হবে।”
এদিকে, তার এই পদোন্নতি ও দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে দেওয়ানগঞ্জ মডেল থানা আরও জনবান্ধব ও কার্যকর ভূমিকা পালন করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

দেওয়ানগঞ্জ মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব নিলেন মো. আনোয়ার হোসেন

Update Time : ০৫:২১:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬